জামালগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের বিক্ষোভ

জামালগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

১৩/০৯/২০২৬ ২০:৩৭:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে অটোরিকশা ও ইজিবাইক শ্রমিকদের কাছে জোরপূর্বক চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন সাচনা বাজার-বেহেলী রোড ইজিবাইক সমবায় শ্রমিক সমিতির সদস্যরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাচনা বাজার-বেহেলী রোড সিএনজি স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ত্রিমুখী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত জালাল উদ্দীন ফারুকী জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

পথসভায় শ্রমিক সমিতির সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, প্রচার সম্পাদক হক মিয়া, উপদেষ্টা নজরুল ইসলাম ও স্বপন কুমার পালসহ অন্যরা বক্তব্য দেন। শ্রমিকদের অভিযোগ, তারা সরকারি নিবন্ধন ও অনুমোদন নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহন করে আসছেন। সম্প্রতি জালাল উদ্দীন ফারুকী তাদের কাছে চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে অটোরিকশা ও ইজিবাইক চালক এবং ব্যবস্থাপকদের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি স্ট্যান্ড থেকে অটোরিকশা ও ইজিবাইক চলাচলে বাধা দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জালাল উদ্দীন ফারুকী জানান, লম্বাবাঁক গ্রামের সংগ্রাম ও তার ভাগনে শামীম কামলাবাজ দীর্ঘদিন ধরে স্ট্যান্ডে অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। এর প্রতিবাদে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পরে অনেকের অনুরোধে সেটি মুছে ফেলেন।

তিনি আরও দাবি করেন, চাঁদা না দেওয়ায় সজল মিয়া নামে এক রিকশাচালককে মারধর করে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই চালক থানায় অভিযোগ করেছেন। নিজেদের চাঁদাবাজি আড়াল করতে সংগ্রাম ও শামীম তাদের লোকজন দিয়ে মিছিল করিয়ে তার সামাজিক সম্মানহানি করেছেন বলেও দাবি করেন তিনি।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, সাচনা বাজারে অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ডে যাত্রী উঠানো-নামানো নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা চলছে। একজনকে মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাদীন। জালাল নামের কেউ চাঁদাবাজি করছে এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। আমাদের কাছে এমন কোন তথ্য নেই।

রকি ইসলাম/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad