বড়লেখায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার; মাদক সেবনে তিনজনের জেল

বড়লেখায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার; মাদক সেবনে তিনজনের জেল

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৩/০৯/২০২৬ ২২:১৮:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাদক সেবনের সরঞ্জামসহ মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বড়লেখা থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজু ইসলাম (৩০) ও জুনেদ আহমদ (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় হৃদয় আহমদ (১৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, বড়লেখার দক্ষিণভাগ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বড়লেখার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাহাব উদ্দিনের বাড়িতে মাদক সেবনের সরঞ্জামসহ মাদক সেবনরত অবস্থায় সাহাব উদ্দিন (৪৬), মোঃ সোহেল আহমদ বটল (৩৩) ও আবু সুফিয়ান (৩২)-কে আটক করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে সাহাব উদ্দিনকে ৩ দিনের, সোহেল আহমদ বটলকে ৭ দিনের এবং আবু সুফিয়ানকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad