দেশে ফিরলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা :আশিকুর রহমান আশিক

দেশে ফিরলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা :আশিকুর রহমান আশিক

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৩/০৯/২০২৬ ১২:৪৯:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান আশিক দীর্ঘদিন পর নিরাপদে বাংলাদেশে এসে পৌঁছেছেন।

রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন,

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সিলেট জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন।

এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপি, ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে আশিকুর রহমান আশিককে তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। 

এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিন পর তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি ও মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে এলাকায়ও আলোচনা সৃষ্টি হয়েছে।


সুজন তালুকদার / রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad