ডাকসুর ৩৫ কোটি টাকার হিসাব চেয়ে তানভীরের ৮ প্রশ্ন

ডাকসুর ৩৫ কোটি টাকার হিসাব চেয়ে তানভীরের ৮ প্রশ্ন

প্রথম ডেস্ক

১৩/০৯/২০২৬ ১১:০৪:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত নেতাদের ঘোষিত ৩৫ কোটি টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসু নির্বাচন-২০২৫ এ ছাত্রদল মনোনিত জিএস শেখ তানভীর বারী হামীম। তিনি বলেন, জাকাতের টাকা সংগ্রহ করে সেটিকে সফলতা হিসেবে প্রচার করা হচ্ছে দাবি করে তিনি ওই অর্থের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে তিনি এমন দাবি জানান।

পোস্টে তিনি বলেন, ‘আমাদের মাথা বেঁচে মুসলিম বিশ্বের জাকাতের টাকা এনে ৩৫ কোটি টাকা উল্লেখপূর্বক একটি ভাউচার ধরিয়ে দেয়াকে সফলতা বলে ঢাক-ঢোল পেটাচ্ছে প্রশ্নবিদ্ধ ডাকসুর শিবির নেতারা। এতে জাকাতেরও হক নষ্ট হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি এ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে তাদের ঘোষিত ৩৫ কোটি টাকার হিসাব-খাত-আয়-ব্যয় কেন তুলে ধরা হয়নি, জানতে চাই। আমি শিক্ষার্থীদের কাছে প্রশ্ন রাখতে চাই ।

১. ঢাবির ক্যান্টিনগুলোতে খাবারের মালিকানা পরিবর্তন করে জামায়াত সমর্থিত ক্যান্টিন মালিক রাখা হলেও খাবারের মানের কি কোনো পরিবর্তন হয়েছে?

২. বিশুদ্ধ পানির সংকট কি কেটেছে?

৩. হলের সিট সমস্যা সমাধান কি হয়েছে?

৪. সাম্য হত্যার বিচার নিশ্চিত করবে বলে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে বিচার কি নিশ্চিত করতে পেরেছে?

৫. একাডেমিক এরিয়ায় যেভাবে নির্বাচনের আগে কথার ফুলঝুরি বলেছিল, তার কোনো বাস্তবায়ন হয়েছে?

৬. মেয়েদের সব হলে কি ফ্যান আছে? জগন্নাথ হলের নতুন ভবনে সব রুমে কি ফ্যান আছে? তাহলে নিজেদের ডাকসু ভবনে ফ্যান থাকা সত্ত্বেও এসি লাগাল কেন?

৭. রেজিস্ট্রার বিল্ডিংয়ের কি কোনো পরিবর্তন হয়েছে? তারা ওয়ান স্টপ সল্যুশনের কথা বলেছিল, সেটা কই?

৮. বাসে ট্র্যাকার অ্যাপ করার কথা, এখন কার্যকর আছে তো?

ওই শিক্ষার্থী আরও বলেন, ‘বর্তমান শিবির নেতা পদত্যাগ না করা ছাত্রলীগ নেতা রায়হান উদ্দিন আমাকে টার্গেট করে লিখেছেন—বহিঃবিশ্বে ক্যাম্পাস উন্নয়ন নাকি এভাবে জাকাতের টাকায় হয়ে থাকে?’

তিনি দাবি করেন, ‘আমি ৮টা দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করেছি। কোথাও দেখিনি শিক্ষার্থীদের এতিম-মিসকিন-দুস্থ বানিয়ে প্রচার করে জাকাতের টাকা আনতে।’

সবশেষে ‘৩৫ কোটি টাকা খরচ করে থাকলে হিসাব চাই জনসম্মুখে’ বলে তিনি জোর দাবি জানান।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad