‘বিশ্বনাথ-ওসমানীনগরবাসীকে ইলিয়াস আলীর মতো উন্নয়ন উপহার দিতে চাই’
Led Bottom Ad

গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভায় ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা

‘বিশ্বনাথ-ওসমানীনগরবাসীকে ইলিয়াস আলীর মতো উন্নয়ন উপহার দিতে চাই’

কামরুল আশিকী, ,নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১৭/১২/২০২৫ ২৩:৪৩:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীকে ইলিয়াস আলীর মতোই উন্নয়ন উপহার দিতে চাই।”

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়নের পর দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও বৈষম্যহীন সমাজ প্রত্যাশা করছে। তবে আসন্ন নির্বাচন ঘিরে অদৃশ্য ষড়যন্ত্র ও মিডিয়া বিভ্রান্তির চেষ্টা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিক সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করা হবে।’

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই মানুষ প্রকৃত তথ্য জানতে পারে। কিন্তু সাংবাদিকতা দলীয়করণের শিকার হলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হয়। বিগত ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগসহ সব ক্ষেত্রে দলীয়করণ করেছিল, যার ফলে গত ১৫ বছর মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।’

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে উল্লেখ করে লুনা বলেন, ‘এসব অপপ্রচার মোকাবেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কাউন্টার নিউজ অত্যন্ত প্রয়োজন। সত্য-মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমই এখন জনগণের একমাত্র ভরসা।’

তিনি আরও বলেন, ‘সিলেট–২ আসনের ভোটারদের সমর্থনে নির্বাচিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতায় কৃষি ও কৃষকের উন্নয়ন, নারীর কল্যাণ, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, খেলাধুলার প্রসার, দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং নদী-নালা উদ্ধার ও পুনঃখনন কাজে অগ্রাধিকার দেওয়া হবে।’

মতবিনিময় সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘এম. ইলিয়াস আলীর জনপ্রিয়তা ও সাহসী ভূমিকার কারণেই তাকে গুম করা হয়েছে। তার অনুপস্থিতিতে ইলিয়াস আলীর আদর্শ ও উন্নয়ন দর্শন বাস্তবায়নের দায়িত্ব তিনি নিতে চান।’


সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাবেক আহ্বায়ক গৌছ খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad