শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাই
Led Bottom Ad

নিঃস্ব পরিবার

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাই

ফরহাদ আহমেদ ফয়সাল,,নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

১৭/১২/২০২৫ ২০:০৬:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাগলার পশ্চিম পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও পরনের কাপড় ছাড়া সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। ক্ষতিগ্রস্ত ফুশিয়ার মিয়া একজন সিএনজি চালক। এলাকাবাসী জানান, তিনি অত্যন্ত হতদরিদ্র এবং সিএনজি চালিয়েই পরিবার পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। মুহূর্তেই পুরো ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়।

আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর ভাষ্য, আগুনে ফুশিয়ার মিয়ার সবকিছু পুড়ে যাওয়ায় বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহায়তার আহ্বান জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad