কোম্পানীগঞ্জ থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম জয় কে আটক করা হয়। সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার দয়ারবাজার নামক এলাকায় নিজ বসতবাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ।
পুলিশ জানায়,কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) শফিকুর ইসলাম খানের নেতৃত্বে, (ওসি) তদন্ত সুজন কর্মকার সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অপারেশন ডেবিল হান্ট -২ পরিচালিত হয়। অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম জয় কে আটক জরা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন,অপারেশন ডেবিল হান্ট এর অংশ হিসাবে এ অভিযান চালানো হয়েছে। তাদেরকে ২০২৪ সালের বৈষম্য বিরোধী মামলায় আটক করা হয়েছে । তিনি আরও বলেন সাধারণ মানুষের জান, মাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডেবিল হান্ট -২ অভিযান চলমান থাকবে।
সোহেল রানা
মন্তব্য করুন: