বিয়ানীবাজারে সেনাবাহিনীর অভিযান: ভারতীয় পণ্যসহ তিনজন আটক
Led Bottom Ad

বিয়ানীবাজারে সেনাবাহিনীর অভিযান: ভারতীয় পণ্যসহ তিনজন আটক

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

১৩/১২/২০২৫ ১৯:৫৯:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিয়ানীবাজারে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকার বেশি বলে জানিয়েছে সেনাবাহিনী।


শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬৫ ইবির লেফটেন্যান্ট রুম্মান বিন মাঈনের নেতৃত্বে একটি টহল দল রায়খাইল গ্রামের আব্দুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় অবৈধ ভারতীয় পণ্য মজুদ রাখার অভিযোগে তিনজনকে আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন—রায়খাইল গ্রামের শফিক উদ্দিনের দুই ছেলে ফখরুল হক রানা (৩৮) ও বদরুল হক (৪২) এবং আব্দুল হকের ছেলে বাকপ্রতিবন্ধী সোলাইমান (২২)।


অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৯টি শাড়ি, ৫ রোল থান কাপড়, ১টি বেডশিট, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী এবং ২ হাজার ৬৬০ প্যাকেট বিড়ি। এ ছাড়া তিনটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪২ হাজার ৯৬ টাকা।


অভিযান পরিচালনাকারী কর্মকর্তা লেফটেন্যান্ট রুম্মান বিন মাঈন বলেন, অবৈধ চোরাচালান রোধে সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জব্দ করা মালামাল প্রথমে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad