ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সিলেটে বিক্ষোভ মিছিল
Led Bottom Ad

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সিলেটে বিক্ষোভ মিছিল

প্রথম ডেস্ক

১২/১২/২০২৫ ১৯:৫৫:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সিলেটে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।


শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় এসে শেষ হয়। 

বিক্ষোভ মিছিলে এনসিপি সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে তাকে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন তিনি। গত বছর জুলাই গণঅভ্যুথানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্‌ম ইনকিলাব মঞ্চ।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad