সিলেটের গার্ডেন টাওয়ারে অভিযান: ২৭ রাউন্ড কার্তুজসহ দুইজন আটক
সিলেট শহরের মেন্দিবাগস্থ গার্ডেন টাওয়ারে অভিযান চালিয়ে ২৭ রাউণ্ড শর্টগান লিডবল ও রাবার কার্তুজসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার বেতকুঁড়ি গ্রামের মো. আব্দুল বারেক ও জোবেদা খাতুনের ছেলে শাহজালাল উপশহরের বি ব্লকের ২২ নম্বর সড়কের ২৭ নম্বর বাসার বাসিন্দা মো. এনামুল হক (৩৫) এবং সুনামগঞ্জের ছাতক থানার হায়দরপুর গ্রামের মৃত আমান উল্লাহ ও সরিফুল নেছার ছেলে গার্ডেন টাওয়ারের ৮ম তলার ৪০/৮১ নম্বর বাসার বাসিন্দা বোরহান উদ্দিন (৩৫)।
পুলিশ জানায়, বোরহানের ওই বাসায় অভিযান চালিয়ে কার্তুজগুলো জব্দ করা হয় এবং সেখান থেকেই দুইজনকে আটক করা হয়।
কোতোয়ালী থানায় মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ রহমান
মন্তব্য করুন: