জকিগঞ্জের চারিগ্রাম কিন্ডারগার্টেনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
Led Bottom Ad

জকিগঞ্জের চারিগ্রাম কিন্ডারগার্টেনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১০/১২/২০২৫ ১৯:২৭:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের চারিগ্রাম কিন্ডারগার্টেনের প্রাথমিক শিক্ষা সমাপনী–২০২৫ (পঞ্চম শ্রেণি) শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার নবনির্মিত স্থায়ী ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারিগ্রাম কিন্ডারগার্টেনের পরিচালক ও জকিগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম মামুন।

ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রোয়াইদা বেগমের সভাপতিত্বে এবং সাবেক শিক্ষক কাজী আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য দেন।

শেষে উপস্থিত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেন। অনুষ্ঠানটি মনোমুগ্ধকর পরিবেশে সমাপ্ত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad