কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলা থেকে পাথরবোঝাই তিন ট্রাক্টর আটক
সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের ঘটনায় তিনটি পাথরবোঝাই ট্রাক্টর আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, শাহ আরেফিন টিলা থেকে উত্তোলিত পাথর ও বালু পরিবহনের তথ্য পাওয়ার পর নোয়াগাঁও মাদ্রাসার সামনে থেকে তিনটি ট্রাক্টর আটক করা হয়। পরে সেগুলো ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান। আটক ট্রাক্টরগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: