জকিগঞ্জে যৌতুক মামলার জেরে সাক্ষীদের হুমকির অভিযোগ
Led Bottom Ad

নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গৃহবধূ

জকিগঞ্জে যৌতুক মামলার জেরে সাক্ষীদের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৩/০৫/২০২৬ ১৮:২৯:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় যৌতুকের ৫ লাখ টাকা দাবির অভিযোগে স্বামী ও ননদের বিরুদ্ধে দায়ের করা মামলার পর সাক্ষীদের নিয়মিত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গৃহবধূ আবিদা সুলতানা (২৬) অভিযোগ করেছেন, মামলার পর থেকে তাঁর পরিবারের সদস্য ও সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার উত্তর মনসুরপুর এলাকার মো. ছাইম আহমদের স্ত্রী আবিদা সুলতানা তাঁর স্বামী ও ননদ সাহিদা বেগমের বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে কানাইঘাট সিনিয়র জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়, স্বামী দীর্ঘদিন কাতারে থাকলেও পরিবারের মাধ্যমে বিভিন্ন সময়ে যৌতুক দাবি করা হতো। সর্বশেষ গত ৪ এপ্রিল দুপুরে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে তাঁকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতের আশ্রয় নেন এবং আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই-কে নির্দেশ দিয়েছেন।

আবিদা সুলতানা অভিযোগ করে বলেন, "গত ১২ মে মামলার নোটিশ এলাকায় পৌঁছানোর পর থেকেই একটি প্রভাবশালী পক্ষ সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাকে ও সাক্ষীদের মানসিকভাবে চাপ দিয়ে মামলাটি প্রভাবিত করার চেষ্টা চলছে।" তিনি আরও দাবি করেন, তাঁর স্বামী কাতার থেকে মোবাইল ফোনের মাধ্যমে সব নিয়ন্ত্রণ করছেন এবং বর্তমানে তিনি অন্য একটি সম্পর্কে জড়িত রয়েছেন। দুই সন্তান নিয়ে বর্তমানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান ওই গৃহবধূ। অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া না গেলেও বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad