সুনামগঞ্জ-১ আসনের এমপিকে জেলা ব্রাহ্মণ সংসদের ফুলেল শুভেচ্ছা
Led Bottom Ad

সুনামগঞ্জ-১ আসনের এমপিকে জেলা ব্রাহ্মণ সংসদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৮/০৫/২০২৬ ১৬:৩৮:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল–কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সুনামগঞ্জ জেলা ব্রাহ্মণ সংসদ এবং ব্রাহ্মণ যুব কিশোর সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটি।


শুক্রবার (৮ মে) দুপুর ১টায় সিলেটের আম্বরখানাস্থ হোটেল ক্রিস্টাল রোজ-এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির নেতারা সংসদ সদস্যকে পুষ্পস্তবক অর্পণ করে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ব্রাহ্মণ সংসদের আহ্বায়ক নারায়ন চক্রবর্তীসহ অমর চক্রবর্তী, নিখিল চক্রবর্তী, রঞ্জন গোস্বামী, দেবরাজ ভট্টাচার্য, পার্থ চৌধুরী, জীবন চক্রবর্তী, পিন্টু চক্রবর্তী, জন্টু চক্রবর্তী ও দীপ্ত চক্রবর্তীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সংগঠনের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সমাজে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে সব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি তিনি স্থানীয় উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।


বক্তারা বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে সুনামগঞ্জে ব্রাহ্মণ সম্প্রদায়ের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং তরুণদের নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা সম্ভব হবে।

প্রীতম দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad