সুনামগঞ্জে জনবান্ধব কর্মসূচির অগ্রগতি নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৬৮টি তথ্য অফিস কর্তৃক পরিচালিত ১৮০ দিনের কর্মসূচির (১৭ ফেব্রুয়ারি-১১ মে ২০২৬) বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন এবং বিভিন্ন জনবান্ধব কর্মসূচির সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মতিউর রহমান খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।
প্রেস ব্রিফিংয়ে খাল খনন, ফ্যামিলি কার্ড কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ যানবাহন সুবিধা, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি ও সুফল তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, সরকারের এসব কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেলা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ জানান সুনামগঞ্জ জেলায় ২২টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা করা হয়েছে। ৩৮টি প্রামাণ্যচিত্র প্রদর্শন,২৮টি জনসচেনতা মূলক সভা, একটি নারী সমাবেশ,অনলাইনে জনসচেনতামূলক সভা ২০টি এবং উধব্ধুকরন সংগীতানুষ্টানের আয়োজন করা হয়েছে ৬টি। এছাড়াও একটি কৃষক সমাবেশ করা হবে।
সভার সভাপতি মোহাম্মদ মতিউর রহমান খান বলেন, বর্তমান সরকার ঘোষিত সেবা গুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত দের হাতে সেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারী প্রকৌশলী কাজী হোসেন আর রাফি,সাংবাদিক অধ্যক্ষ শেরগুল আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু ও সাংবাদিক পংকজ দে।
লতিফুর রহমান রাজু
মন্তব্য করুন: