দোয়ারাবাজারে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, সন্ধানে থানায় জিডি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মোছা. ছাদিয়া বেগম (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত রবিবার (১০ মে) রাতে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের নিজ বসতঘর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ ছাদিয়া বেগম ওই গ্রামের কৃষক মো. মুসলিম মিয়ার মেয়ে এবং শ্রীপুর আফছর নগরস্থ খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে ছাদিয়ার মা মেয়েকে রান্না করার দায়িত্ব দিয়ে বাড়ির পুকুরে ওযু করতে যান। ওযু শেষে ঘরে ফিরে এসে দেখেন মেয়ে সেখানে নেই। এর পর থেকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও ছাদিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়ের কোনো হদিস না পেয়ে নিরুপায় বাবা মুসলিম মিয়া সোমবার দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মুসলিম মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, "রবিবার রাত থেকে আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও যায়নি। আমি আমার মেয়ের সন্ধান চাই।" এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এ রহমান
মন্তব্য করুন: