সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আসামি আহমদ আলীর যাবজ্জীবন কারাদণ্ড
Led Bottom Ad

সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আসামি আহমদ আলীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

১৩/০৫/২০২৬ ১১:০০:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামের এক কিশোরীকে (১৭) ধর্ষণের ঘটনায় আসামি আহমদ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ.কে.এম. নুরুজ্জামান (নয়ন)।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে শান্তিগঞ্জের চিকারকান্দি গ্রামের ওই কিশোরী ধর্ষণের শিকার হন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিরাইকান্দি গ্রামের আহমদ আলীকে দোষী সাব্যস্ত করেন। রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালত উভয় সাজা একত্রে কার্যকর করার নির্দেশ দিয়েছেন এবং জরিমানার অর্থ ভিক্টিমকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের আদেশ দেন। রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই রায়ে সন্তোষ প্রকাশ করে ভিক্টিমের চাচাতো ভাই ওবায়দুল হক রাহাত বলেন, "দীর্ঘদিন পর আদালতের রায়ে আমাদের পরিবার ন্যায়বিচার পেয়েছে। আমরা আলহামদুলিল্লাহ বলছি।" বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ.কে.এম. নুরুজ্জামান (নয়ন) মন্তব্য করেন যে, এই রায় সমাজে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad