বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন
ব্রাহ্মণ সমাজের যুব ও কিশোরদের ঐক্যবদ্ধ করার লক্ষে এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ‘বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদ’ সুনামগঞ্জ জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারণী সভার সিদ্ধান্ত মোতাবেক এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটির এক সর্বসম্মত সভায় সুনামগঞ্জ জেলার সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ২৮ এপ্রিল থেকে কার্যকর হওয়ার শর্তে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি আগামীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
নবনির্বাচিত এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন পংকজ ভট্টাচার্য এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাগর ভট্টাচার্য। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন রঞ্জন গোস্বামী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উত্তম আচার্য, নারায়ণ আচার্য, কংকন ভট্টাচার্য, দিপ্ত সুন্দর চক্রবর্তী, দেবরাজ ভট্টাচার্য, মুহিত শর্মা, ঝিনুক আচার্য (রিত্তক) এবং প্রিতম চক্রবর্তী।
বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট নবেন্দু ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নয়ন মজুমদার এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিপ্র শিরোমণি বিজয় কৃষ্ণ ভট্টাচার্য যৌথভাবে এই কমিটির অনুমোদন প্রদান করেন।
এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই আহ্বায়ক কমিটি সুনামগঞ্জ জেলায় সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করবে। এছাড়া তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করে অতি দ্রুত একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে সক্ষম হবে।
নবগঠিত কমিটির আহ্বায়ক পংকজ ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় কমিটি আমাদের ওপর যে আস্থা রেখেছেন, আমরা তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আমরা ঐক্যবদ্ধভাবে সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলার ব্রাহ্মণ যুব ও কিশোরদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে কাজ করব।
এই কমিটি গঠনের ফলে সুনামগঞ্জ জেলা ব্রাহ্মণ যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: