কানাইঘাটে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

কানাইঘাটে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

১৫/১১/২০২৬ ২০:২২:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে পৌনে ৩টার মধ্যে উপজেলার নন্দীরাই গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং কানাইঘাট পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি সেলিম উদ্দিন। দেলোয়ার হোসেন নন্দীরাই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। সেলিম উদ্দিন একই গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে কানাইঘাট থানায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি দেলোয়ার হোসেনকে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৌনে ৩টার দিকে পৃথক অভিযান চালিয়ে সেলিম উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad