আগামীকাল সিলেট আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
আগামীকাল সোমবার (১৬ নভেম্বর ২০২৬) এক দিনের সরকারি সফরে সিলেটে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।
সফরসূচি অনুযায়ী, ঐদিন সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
সফরের কর্মসূচির মধ্যে রয়েছে—সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সার্কিট হাউসে উপস্থিতি। এরপর তিনি সকাল সাড়ে ৯টায় সিলেট সার্কিট হাউস থেকে ফরহাদ মেমোরিয়াল ইসলামিক একাডেমি, নয়াবন্দর জগন্নাথপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে তাফিদা রাকীভ ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ মেডিকেল মিশন-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুরে তিনি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে ইইজি (EEG) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি হাসপাতালটির ইউনিসেফ-সহায়তাযুক্ত নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট (স্ক্যানু) ও মাদার ওয়ার্ড পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। দুপুরের খাবার ও বিরতির পর বিকেলে তিনি সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিলেট জেলায় কর্মরত জেলা ও উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। সভা শেষে বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রীর এই সরকারি সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর একান্ত সচিব মো. সারোয়ার সালাম, সহকারী একান্ত সচিব মোস মো. আল মামুন এবং ব্যক্তিগত কর্মকর্তা সাকির আহমেদ।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: