দোয়ারা বাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

দোয়ারা বাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৫/১১/২০২৬ ১৩:০৮:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারা বাজারে পূবালী ব্যাংক পিএলসি শাখার এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ এটিএম বুথের উদ্বোধন করা হয়।

সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে অঞ্চল প্রধান মো. রুহুল আমিন বলেন, পূবালী ব্যাংক থেকে ঋণ নিতে কোনো ধরনের ঘুষ দিতে হবে না। দোয়ারাবাজারের অনেক গ্রাহককে ব্যাংকিং সেবা নিতে ছাতক যেতে হতো। স্থানীয় মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে দোয়ারাবাজারবাসীকে উন্নত ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এটি আপনাদের প্রতিষ্ঠান, তাই এর নিরাপত্তার দায়িত্বও আপনাদের। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগের দোয়ারাবাজার আর বর্তমান দোয়ারাবাজারের উন্নয়ন ও পরিবর্তন দেখলেই তা বোঝা যায়। উন্নয়নের ধারায় দোয়ারাবাজারও পিছিয়ে নেই।

পূবালী ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক দিপংকর চৌধুরীর সভাপতিত্বে এবং সুরঞ্জিত দে'র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মামুন মিয়া ও কাজী শাহজাহান মিয়া,

ছাতক ব্রাঞ্চের ক্যাশ ইন চার্জ  ফয়ছল আহমদ ও কর্মকর্তা মো.মনোয়ার হোসেন, ছাতক উপশাখার ব্যাবস্থাপক হোসাইন আহমদ চৌধুরী, বাংলা বাজার উপশাখার ব্যবস্থাপক বদরুজ্জামান  প্রমূখ।

সভাপতির বক্তব্যে ছাতক শাখার ব্যবস্থাপক দিপংকর চৌধুরী বলেন, দোয়ারাবাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এ এটিএম বুথ চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকরা উপকৃত হবেন এবং ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইকরামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন আল আমিন, হাফিজ আব্দুস শহিদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম, ইকবাল হোসেন, মিলন মিয়া, সমুজ আলী, শামীম মিয়া, সুজন তালুকদার, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা। পরিশেষে  হাফিজ আব্দুস শহিদের মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সুজন তালুকদার -রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad