চা বোর্ড চেয়ারম্যানের বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ, রবিবার সংবাদ সম্মেলন
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান জনাব মেজবাহ উদ্দিন আহমেদের এনটিভিতে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চা শ্রমিক নেতৃবৃন্দ। তাদের দাবি, চেয়ারম্যানের বক্তব্যে চা শ্রমিকদের মর্যাদা ও অধিকারকে আঘাত করা হয়েছে, যা শ্রমিক সমাজ কখনোই প্রত্যাশা করেনি।
শ্রমিক নেতারা আরও অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য দেশের চা শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার সম্ভাবনা সৃষ্টি করছে। বিষয়টি নিয়ে শ্রমিক মহলে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
এর প্রতিবাদে আগামী রবিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যানের বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা ও জবাব তুলে ধরা হবে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মো: শাহিন আহমেদ
মন্তব্য করুন: