নির্বাচনের আগেই কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হলেন খসরুল আলম

নির্বাচনের আগেই কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হলেন খসরুল আলম

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর প্রতিনিধি

১২/১১/২০২৬ ২৩:২৮:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ভোটের আগেই সভাপতি পদে বিজয়ী হয়েছেন বর্তমান সভাপতি খসরুল আলম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁকে এই পদে বিজয়ী ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন বিকেল ৪টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির ১৩টি পদের বিপরীতে মোট ৩৭ টি মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনার জুনাব আলী জানান, সভাপতি পদে খসরুল আলম ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ বা জমা না দেওয়ায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রচার সম্পাদক পদেও মাত্র একজন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় তাঁকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ধরা হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর সবার সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, গত মঙ্গলবার দুপুরে গ্রুপের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। শেষ দিন পর্যন্ত প্রার্থীরা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর ধরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কোনো আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যার ফলে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের মাঝে এক ধরনের স্থবিরতা বিরাজ করছিল। তবে এবারের নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বিক্রি শুরু হওয়ায় এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ায় পুরো ব্যবসায়ী মহলে নতুন প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা তৈরি হয়েছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad