সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের সাথে ব্রাহ্মণ সংসদের শুভেচ্ছা বিনিময়
সুনামগঞ্জ জেলা ব্রাহ্মণ সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গত বুধবার (৬ মে) রাত ১০ টায় বিএনপি কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এই শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যের সাথে কুশলাদি বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ব্রাহ্মণ সংসদকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সংগঠনের গঠনমূলক যেকোনো উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নারায়ণ চক্রবর্তী এবং সদস্য সচিব এডভোকেট অশোক গোস্বামী।
এছাড়াও উপস্থিত ছিলেন, অমর চক্রবর্ত্তী, গৌরীশঙ্কর ভট্টাচার্য, মিন্টু গোস্বামী, এডভোকেট বিপ্লব ভট্টাচার্য, সুবিমল চক্রবর্তী চন্দন, কাজল আচার্য, বাবুল আচার্য, পরিতোষ চক্রবর্তী, রাজগোবিন্দ চক্রবর্তী, বিপুল ভট্টাচার্য, রজত চক্রবর্তী, বিজিত মৈত্র, পিযুষ শর্মা, সঞ্জয় শর্মা, প্রীতিভুষন চক্রবর্তী, রবীন্দ্র চক্রবর্তী, অমিত চক্রবর্তী, চম্পক চক্রবর্তী, কনক চক্রবর্তী, সাগর ভট্টাচার্য, রুপেশ চক্রবর্তী, নারায়ণ আচার্য, ঝিনুক আচার্য, উত্তম মিশ্রসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সুনামগঞ্জ জেলা ব্রাহ্মণ সংসদের আহ্বায়ক কমিটি জানায়, জেলার ব্রাহ্মণ সম্প্রদায়ের ঐক্য সুদৃঢ় করা, ধর্মীয় সংস্কার এবং আর্তমানবতার সেবায় কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে উপজেলা ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা হবে।
শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দেশের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: