সিলেটে বাম জোটের মিছিলে পুলিশের বাধা, ব্যারিকেডের মধ্যেই সমাবেশ
Led Bottom Ad

সিলেটে বাম জোটের মিছিলে পুলিশের বাধা, ব্যারিকেডের মধ্যেই সমাবেশ

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/১২/২০২৫ ১৯:১৯:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে সিলেটে বাম জোটের মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। মিছিল থামিয়ে দেওয়ার পর ব্যারিকেডের মধ্যেই সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।


বাম জোটের নেতাদের দাবি, ঢাকায় বাম জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার বিক্ষোভে পুলিশ বাধা দেওয়ার প্রতিবাদে তাঁরা সিলেটে মিছিল বের করেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি চৌহাট্টায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। কিছুক্ষণ উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত ব্যারিকেডের ভেতরেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ ‘সাম্রাজ্যবাদী স্বার্থকে আরও শক্তিশালী’ করবে। তাঁরা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।


সমাবেশে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাম নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদসহ বাম জোটের সহযোগী সংগঠনের নেতারা।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad