মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে ব্যবসা প্রতিষ্টানে হামলা ও ভাংচুর

মামলা হলেও গ্রেপ্তার নেই

মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে ব্যবসা প্রতিষ্টানে হামলা ও ভাংচুর

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১১/০৭/২০২৬ ২২:১৩:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর ও তার পরিবারের লোকজনের উপর হামলার ঘটনায় থানায় মামলা হলেও এখনো আসামীরা ঘুরে বেড়াচ্ছে। 


জানা যায়, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামের জিতেন্দ্র দেব নাথের সঙ্গে একই গ্রামের জগদীশ দেব নাথ ও প্রদীপ দেব নাথ এর দীর্ঘদিন যাবত জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত ২৮ জুন সকালে জগদীশ দেব নাথ ও তার লোকজন জিতেন্দ্র দেব নাথের বাড়িতে প্রবেশ করে তাদের গাছের চারা ক্ষতি করতে থাকলে জিতেন্দ্র দেব নাথের পরিবারের লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জগদীশ দেব নাথের লোকজন জিতেন্দ্র দেব নাথ ও তার স্ত্রী বাসনা দেব নাথের উপর হামলা করে।


হামলায় জিতেন্দ্র দেব নাথের পরিবারের আরো কয়েকজন আহত হয়। এই সময় প্রতিপক্ষের লোকজন জিতেন্দ্র দেব নাথের দোকান ঘরে প্রবেশ করে দোকানের বিভিন্ন মালামাল ও দোকান ভাংচুর করে দোকানে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। 


এই ঘটনায় জিতেন্দ্র দেব নাথ বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে গত ৩ জুলাই মাধবপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের ৮ দিন পাড় হলেও এখনো আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। 


এই ব্যাপারে মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, আসামীদের গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত আছে। 


রাজীব দেব রায় রাজু/

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad