মাধবপুরে গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ'-এর অভিষেক সভা

মাধবপুরে গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ'-এর অভিষেক সভা

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৪/১১/২০২৬ ১১:২৭:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার "গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ"-এর নবগঠিত কমিটির অভিষেক সভা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

​আজ শুক্রবার সকালে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অভিষেক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং জুয়েল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর 

থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাংবাদিক জামাল মো. আবু নাছের, পৌরসভার সাবেক কাউন্সিলর মোবারক উল্লাহ ও লাল মিয়া, এবং বিশিষ্ট সমাজসেবক বোরহান উদ্দিন প্রমুখ।

​এছাড়াও আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, সহ-সভাপতি আলী আজগর, সহ-অর্থ সম্পাদক মুসা মিয়া খান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, এলাকার সামগ্রিক উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


​

রাজীব দেব রায় রাজু /রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad