জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মজিবুর রহমান রুহিত আটক
সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মজিবুর রহমান রুহিত (২৬) কে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) জৈন্তাপুর রাজবাড়ী মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মজিবুর রহমান রুহিত সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী শাহ এলাকার রাজা মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। এছাড়া তিনি জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পংকির আপন ভাই।
জানা গেছে, মজিবুর রহমান রুহিতের বিরুদ্ধে এসএমপির শাহপরান থানায় একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬
মন্তব্য করুন: