মেসির পেনাল্টি নেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত দিল স্কালোনি

মেসির পেনাল্টি নেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত দিল স্কালোনি

প্রথম ডেস্ক

১২/০৭/২০২৬ ০১:৪৩:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ গোল করে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন তিনি। তবে গোলের ঝড়ের মাঝেও পেনাল্টি থেকে দুটি সুযোগ হাতছাড়া করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছেন মেসি। পেনাল্টি শুটআউট বাদ দিলে বিশ্বকাপে মেসির চেয়ে বেশি পেনাল্টি মিস করেননি আর কোনো ফুটবলার। বিশ্বকাপে মোট ৮ বার পেনাল্টি নিয়ে সমান ৪ বার করে গোল ও মিস করেছেন মেসি। 

আর্জেন্টিনা কোচ স্কালোনি জানিয়েছেন, পেনাল্টির ব্যাপারে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি বলেন, ‘এটা একবারের জন্যও আমার মনে আসেনি যে আমি মেসিকে গিয়ে পেনাল্টি না নেওয়ার জন্য বলব। সে যা চায় তাই সে করতে পারে।

তিনি আরও বলেন, ‘মেসি ছাড়াও পেনাল্টি নেওয়ার মতো ফুটবলার আমাদের আছে, তবে মেসি যদি চায় তাহলে সে নিজেই পেনাল্টি নেবে। আর যদি নিতে না চায়, সেটিও তার সিদ্ধান্ত। মাঠে যেকোনো কিছু করার স্বাধীনতা তার আছে।

সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad