সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের

সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের

প্রথম ডেস্ক

০৭/১১/২০২৬ ১৩:৩০:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সমালোচনার জবাব দিতে সময় নিলেন না হৃদয়। আর কিভাবে দিতে হয় সেটাও ভালো করেই জানা বাংলাদেশি ব্যাটারের। সিলেট টেস্টে আজ দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে সেই জবাবই যেন দিলেন তিনি।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন হৃদয়। তৃতীয় টেস্ট খেলতে নামা হৃদয় তিন অংকের দেখা পেয়েছেন ১৭১ বলে। অভিষেক সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ১ ছক্কায়। প্রথম সেঞ্চুরি করার পরেও উদযাপনে ছিল না বাড়তি কোনো কিছু।

ইনিংসের ৬৯তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেসের বলকে লেগ সাইডে ঠেলে দিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সিঙ্গেল পূর্ণ হওয়ার পর ব্যাটের হাতলে হেলমেট রেখে শুধু উঁচিয়ে ধরলেন তিনি। এর পর সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন।

হৃদয়ের কাঁটায় কাঁটায় ১০০ হওয়ার পরেই ওভার শেষে লাঞ্চে গেছে বাংলাদেশ। তার এই ইনিংসে ভর করেই এখনো ক্যারিবিয়ানদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।

লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২০৫ রান। ওয়েস্ট ইন্ডিজের থেকে এখনো ১৫১ রানে পিছিয়ে বাংলাদেশ। হৃদয়ের বিপরীতে ১ রানে অপরাজিত আছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশকে চাপের মুখে রেখেছেন জোমেল ওয়ারিক্যান। এখন পর্যন্ত আউট হওয়া ৪ ব্যাটারের তিনজনকেই শিকার করেছেন বাঁহাতি স্পিনার। তৃতীয় দিন ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। বড় কিছুর লক্ষ্যে দিন শুরু করতে নেমে হৃদয়কে রেখে নিয়মিত বিরতিতে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম (৩৪), লিটন দাস (৮) ও মেহেদী হাসান মিরাজরা (১৬)। তাই বাধ্য হয়ে একাই লড়ছেন হৃদয়। আর লড়াইয়ে যে ফল মেলে তার প্রমাণ অভিষেক সেঞ্চুরি।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad