সিলেট বিভাগের চার জেলায় প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য ‘পোস্টাল বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশন। চলতি নিবন্ধন প্রক্রিয়ায় গত ৩৬ দিনে সিলেট বিভাগে ৫২ হাজারেরও বেশি প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ১৮ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলার মোট ৫২,১৪২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৬,৮২০ জন এবং নারী ভোটার মাত্র ৫,৩২২ জন।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সিলেট জেলায় সর্বোচ্চ ২৫,০৫০ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ২১,৯২১ জন ও নারী ৩,১২৮ জন। দ্বিতীয় সর্বোচ্চ নিবন্ধন করেছেন মৌলভীবাজারের প্রবাসীরা, মোট ১২,৮৪৩ জন (পুরুষ ১১,৭০০, নারী ১,১৪৩)। তৃতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা, যেখানে ৭,৪০৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে হবিগঞ্জে, ৬,৮১৫ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সিলেট অঞ্চলের প্রায় ১০-১২ লাখ প্রবাসী থাকা সত্ত্বেও নিবন্ধনের হার কম। নিবন্ধন প্রক্রিয়া চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। প্রবাসীরা আগামী দুই দিনের মধ্যে ‘পোস্টাল বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ পাবেন।
মন্তব্য করুন: