সুনামগঞ্জে দুই শিক্ষক দম্পতির সন্তান নাবিবুর ও প্রতিভার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

সুনামগঞ্জে দুই শিক্ষক দম্পতির সন্তান নাবিবুর ও প্রতিভার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১২/০৭/২০২৬ ১৭:০৩:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার দুই মেধাবী শিক্ষার্থী নাবিবুর রহমান তালুকদার ও প্রতিভা দত্ত। সম্প্রতি প্রকাশিত ফলাফলে এই কৃতি শিক্ষার্থীদের চমৎকার অর্জনে সংশ্লিষ্ট বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

কৃতি শিক্ষার্থী নাবিবুর রহমান তালুকদার ছাতক উপজেলার ৪৭ নম্বর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান এবং নুরুল্লাহপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার জুনিয়র শিক্ষিকা সালমা বেগম দম্পতির পুত্র। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখেছে নাবিবুর। সে ছমরু মিয়া মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্ট ও আছিয়া খাতুন চৌধুরী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল এবং মাওলানা আজমত আলী স্মৃতি পরিষদ ও কিশোর কণ্ঠ পাঠক ফোরামের পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

অন্যদিকে, আরেক কৃতি শিক্ষার্থী প্রতিভা দত্ত উপজেলার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সে কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঙ্কজ দত্ত এবং কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হেপী রানী পালের কন্যা। প্রতিভার এই সাফল্যে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, প্রতিভা একজন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। এর আগে ২০২৪ সালে জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেও সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল।

এই দুই শিক্ষার্থীর ধারাবাহিক সাফল্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও আনন্দ প্রকাশ করেছেন। স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, নাবিবুর ও প্রতিভার এই অর্জন উপজেলার অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

ভবিষ্যতেও যেন এই সাফল্যের ধারা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে, সেজন্য মেধাবী শিক্ষার্থী নাবিবুর রহমান তালুকদার ও প্রতিভা দত্ত সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।

সুজন তালুকদার / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad