সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল মালবাহী ট্রাক, হতাহত নেই

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল মালবাহী ট্রাক, হতাহত নেই

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০৭/২০২৬ ১৯:১৪:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মদনপুর সংলগ্ন দিরাই রাস্তার মোড় ও লিলপুরের মধ্যবর্তী স্থানে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। আজ রবিবার (১২ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের ওই এলাকায় চলন্ত ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। তবে এই দুর্ঘটনায় বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকের চালক ও সহকারী (হেলপার) অক্ষত রয়েছেন এবং তাদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান এবং পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad