আজ মৌলভীবাজারে আসছেন আল্লামা ফুলতলী, আব্বাসী ও শায়েখ আজম বাবর

আজ মৌলভীবাজারে আসছেন আল্লামা ফুলতলী, আব্বাসী ও শায়েখ আজম বাবর

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১২/০৭/২০২৬ ১৬:৪০:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের আকাশে-বাতাসে এখন আধ্যাত্মিকতার সুরভী। পবিত্র কোরআন ও হাদিসের আলোয় হৃদয়কে আলোকিত করতে, মহানবী (সা.)-এর পবিত্র আহলে বায়াতের প্রতি ভালোবাসার জোয়ারে ভাসতে আজ এক ঐতিহাসিক ক্ষণের মুখোমুখি মৌলভীবাজারবাসী। বর্তমান বিশ্ব ও মুসলিম উম্মাহর ক্রান্তিলগ্নে সঠিক দিশা পেতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এক স্মরণীয় ও বিশাল তাফসীর মাহফিল।


‘আহলে বায়াতের মহব্বত: বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয়’ শীর্ষক এই মহতি মহাসমাবেশটি আজ ১২ জুলাই ২০২৬, রোজ রবিবার, বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিরবচ্ছিন্নভাবে চলবে। অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন শাহজালাল (রহ.) ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মৌলভীবাজার-এর উদ্যোগে এই ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আজকের এই জ্ঞানগর্ভ ও নূরানী মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে লাখো আশেকে রাসুলের তৃষ্ণার্ত হৃদয় শান্ত করবেন দেশের অন্যতম শীর্ষ আলেম, আধ্যাত্মিক রাহবার এবং বাংলাদেশ আনজুমানে আল ইসলামের সভাপতি আল্লামা হছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তাঁর জবান থেকে নিঃসৃত হেদায়েতের বাণী শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ধর্মপ্রাণ মানুষ।


মাহফিলে বিশেষ আকর্ষন ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত, তুখোড় ও লাখো তরুণের হৃদয়ের স্পন্দন, আলোচিত ইসলামী বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। এছাড়াও মুসলিম উম্মাহর সমসাময়িক সংকট ও করণীয় নিয়ে ইসলামের আলোকেই তাত্ত্বিক ও যুক্তিপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মানজুর হোসাইন খন্দকার এবং সুমিষ্টভাষী বক্তা শায়েখ সাইফুল আজম বাবর আল আজহারী।


আজকের এই ঐতিহাসিক মাহফিলে সভাপতিত্ব করবেন শাহজালাল (রহ.) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হাফিজ আলাউর রহমান টিপু।


আয়োজক কমিটির পক্ষ থেকে গভীর উচ্ছ্বাস প্রকাশ করে জানানো হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইসলামের সঠিক ও সুন্দর দিকনির্দেশনা অনুধাবন এবং হৃদয়ের মণিকোঠায় রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র আহলে বায়াতের প্রতি নিখাদ ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যেই এই সুবিশাল আয়োজন। ইতোমধ্যে মাহফিলের প্যান্ডেল ও অভ্যন্তরীণ যাবতীয় প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে। এলাকা জুড়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবমুখর আমেজ।


শাহজালাল (রহ.) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে মৌলভীবাজারের সর্বস্তরের আশেকে রাসুল ও দ্বীনপ্রিয় তৌহিদী জনতাকে যথাসময়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপস্থিত থেকে ঈমানী চেতনাকে শাণিত করার এবং পবিত্র কোরআন ও হাদিসের আলোয় নিজেকে আলোকিত করার জন্য বিনীত ও আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad