সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

১২/০৭/২০২৬ ১৭:৩৬:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাড়ির পাশে ভাসমান পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জয় সরকার (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয় সরকার মধ্যনগর সদর ইউনিয়নের গলইখালী নওয়াপাড়া গ্রামের বিনয় সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১১ জুলাই) বিকেলে ছোট একটি নৌকা নিয়ে বাড়ির পাশে জমে থাকা পানিতে মাছ ধরতে যায় জয়। একপর্যায়ে সে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়। ঘটনার পর থেকে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ দুপুরে দুর্ঘটনাস্থলের অদূরে পানিতে জয়ের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, নৌকা থেকে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad