টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি

নিহত ২

টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি

প্রথম ডেস্ক

১২/০৭/২০২৬ ১৬:২১:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২

কানাডার টরন্টোতে সালসা উৎসবে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

টরন্টো পুলিশের উপপ্রধান ফ্র্যাংক বারেডো বলেন, এটি একক হামলাকারীর ঘটনা নয়; বরং কয়েকজনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

মিডটাউন টরন্টোতে অনুষ্ঠিত জনপ্রিয় লাতিন সাংস্কৃতিক উৎসব 'সালসা অন সেন্ট ক্লেয়ারে' গোলাগুলির ঘটনাটি ঘটে। প্রতিবছর আয়োজিত এই উৎসবে হাজারো মানুষ অংশ নেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর।

পুলিশের ভাষ্য, কী কারণে গোলাগুলি শুরু হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রায় ১৩ হাজার মানুষ উৎসবে উপস্থিত ছিলেন। পুলিশ তিনটি পৃথক অপরাধস্থল চিহ্নিত করেছে। তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে বা কতজন হামলায় জড়িত ছিল, তা এখনও জানা যায়নি।

ঘটনার পর অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে জানান, এই অর্থহীন সহিংসতায় তিনি মর্মাহত। দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

কানাডার টরন্টোতে সালসা উৎসবে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

টরন্টো পুলিশের উপপ্রধান ফ্র্যাংক বারেডো বলেন, এটি একক হামলাকারীর ঘটনা নয়; বরং কয়েকজনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

মিডটাউন টরন্টোতে অনুষ্ঠিত জনপ্রিয় লাতিন সাংস্কৃতিক উৎসব 'সালসা অন সেন্ট ক্লেয়ারে' গোলাগুলির ঘটনাটি ঘটে। প্রতিবছর আয়োজিত এই উৎসবে হাজারো মানুষ অংশ নেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর।

পুলিশের ভাষ্য, কী কারণে গোলাগুলি শুরু হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রায় ১৩ হাজার মানুষ উৎসবে উপস্থিত ছিলেন। পুলিশ তিনটি পৃথক অপরাধস্থল চিহ্নিত করেছে। তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে বা কতজন হামলায় জড়িত ছিল, তা এখনও জানা যায়নি।

এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।ঘটনার পর অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে জানান, এই অর্থহীন সহিংসতায় তিনি মর্মাহত। দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad