৪৮ ঘন্টার আল্টিমেটাম ইসির
নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই দেশের সকল নির্বাচনী এলাকায় থাকা পোস্টার, ব্যানার, বিলবোর্ড, গেইট, তোরণ, দেয়াল লিখনসহ সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর স্থানীয় সরকার বিভাগের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই নির্দেশনা জারি করেন। সিলেটে বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসনের মিডিয়া সেল।
নির্দেশনায় বলা হয়, সম্ভাব্য প্রার্থীদের স্থাপিত পোস্টার, ব্যানার, প্যান্ডেল, আলোকসজ্জা ও নির্বাচনী ক্যাম্পসহ সব ধরনের প্রচারণা সামগ্রী তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে। এ জন্য সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এসব প্রচারণা সামগ্রী অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশনা অনুসরণ করার তাগিদ দেওয়া হয়েছে।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়, মিডিয়া সেল, শিক্ষা ও কল্যাণ শাখা) তানভীর হোসাইন সজীব নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন।
এ রহমান
মন্তব্য করুন: