ফ্রি স্কলারশিপ পাচ্ছে ২১ প্রতিযোগী
সিলেটে সায়েন্স কেয়ারের ‘ম্যাথ অলিম্পিয়াড ২০২৬’-এর ফলাফল প্রকাশ
সিলেট সায়েন্স কেয়ার একাডেমিক কোচিং-এর উদ্যোগে আয়োজিত সিলেটের সর্ববৃহৎ গণিত প্রতিযোগিতা ‘ম্যাথ অলিম্পিয়াড ২০২৬’-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় এ ফলাফল ঘোষণা করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ৩য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ২৪৭ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে প্রতিটি শ্রেণি থেকে সেরা ৩ জন করে মোট ২১ জন মেধাবী শিক্ষার্থীকে সায়েন্স কেয়ার একাডেমিক কোচিং-এ ১ বছরের জন্য সম্পূর্ণ ‘ফ্রি স্কলারশিপ’ প্রদান করা হবে। এ ছাড়া বিজয়ীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, মেডেলসহ আকর্ষণীয় নানা পুরস্কার।
প্রতিষ্ঠানের এই প্রশংসনীয় উদ্যোগ ও আন্তরিক আয়োজনে শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণ গণিতের প্রতি তাদের ভীতি দূর করে আরও পাঠমুখী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা কার্যক্রম নিয়ে সায়েন্স কেয়ারের পরিচালক চয়ন সাহা জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সায়েন্স কেয়ারে প্রতিটি বিষয়ের জন্য রয়েছেন আলাদা ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। মূল ভিত মজবুত করার লক্ষ্যে গণিত, ইংরেজি ও বিজ্ঞানের মতো বিষয়গুলোতে তারা বিশেষ জোর দিয়ে থাকেন। তা ছাড়া অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এখানে সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ রয়েছে। দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে যাওয়া এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, সিলেট সায়েন্স কেয়ার কোচিং সেন্টারটি নগরের লামাবাজারের ‘উদ্যম ৩’ (২য় তলা) ভবনে অবস্থিত।
পি এল/ ডিডি / প্রসি-২০২৬
মন্তব্য করুন: