বড়লেখায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা, উপকৃত হচ্ছেন গ্রামের শত শত মানুষ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১নং বর্ণী ইউনিয়নের পাকশাইল গ্রামে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ফ্রি চিকিৎসা ও স্বাস্থ্য স্ক্রিনিং ক্যাম্প। ‘ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশন’-এর পরিচালিত পাকশাইল ফ্রি ক্লিনিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী এই সেবা প্রদান করা হয়।
গ্রামাঞ্চলের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিনের মতো এই বিশেষ ক্যাম্পেও মাথাব্যথা থেকে শুরু করে জন্ডিসসহ বিভিন্ন শারীরিক সমস্যা ও উপসর্গ নিয়ে আসা বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।
বিশেষ করে অর্থনৈতিকভাবে অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ পরামর্শ পাওয়ার এ এক নির্ভরযোগ্য সুযোগ তৈরি হয়েছে। আয়োজকরা জানান, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে হৃদ্রোগ সম্পর্কিত নানা সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়েছে।
স্থানীয়দের মতে, ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ ও নিয়মিত ফ্রি ক্লিনিক পরিচালনা এলাকার সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষায় অসামান্য ভূমিকা রাখছে।
হিফজুর রহমান / ডিডি / প্রসি-২০২৬
মন্তব্য করুন: