হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই উপজেলায় ইয়াছিনুল হক কামরুল ওরফে ইয়াছিন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বামৈ পশ্চিম গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইয়াছিন বামৈ পশ্চিম গ্রামের ফুরুক মিয়ার ছেলে।
লাখাই থানার পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে চুরি ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। এসব মামলায় এর আগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি কারাগারেও ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলায় ইয়াছিন প্রায় ছয় মাস কারাগারে ছিলেন। গত (০২) সেপ্টেম্বর জামিনে কারাগার থেকে মুক্তি পান তিনি। ওই দিন তাঁর বিয়ে হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশের ভাষ্য, ইয়াছিনের বিরুদ্ধে থাকা নন-জিআর প্রসিকিউশনের একটি মামলায় তাঁকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি প্রথম সিলেটকে নিশ্চিত করেছেন।
স্বপন রবি দাশ/ ডিডি / প্রসি-২০২৬
মন্তব্য করুন: