লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয়পত্র বিতরণ
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থী পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বির নিজস্ব উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লাখাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায় এবং বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক ফজলুল করিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী রাইসা আক্তার এবং পবিত্র গীতা থেকে পাঠ করে ইচ্ছে রানী দাস। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল। শিক্ষক মলয় চন্দ্র দেবের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির শামসুল ইসলাম সমসু, লাখাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, শিক্ষক আয়েশা সিদ্দিকা, পারভেজ হাসান ও রবিউল ইসলাম রবি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ে এই প্রথম শিক্ষার্থীদের মাঝে পরিচয়পত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণের জন্য তারা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বির ভূয়সী প্রশংসা করেন এবং জানান যে, এই পরিচয়পত্র শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও বাহ্যিক বিভিন্ন কার্যক্রমে দারুণ সহায়ক হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান বলেন, “শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের
আশীষ দাশ গুপ্ত / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: