হবিগঞ্জে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ আ.লীগের নেতাসহ গ্রেপ্তার ১১

হবিগঞ্জে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ আ.লীগের নেতাসহ গ্রেপ্তার ১১

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১১/১১/২০২৬ ১৪:৩৪:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে, সোমবার (০৯ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন অভিযানে তাদের গ্রেপ্তার করে হয়।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শংকরের মুখ এলাকা থেকে মিছিলের প্রস্তুতির সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (৪০), একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল মুহিত (৩৮) এবং হবিগঞ্জ জেলা কৃষক লীগের অর্থ সম্পাদক কাসেম (৪৮)। পুলিশ জানায় এছাড়াও গত দুইদিনে অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেমের অনুসারী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাসংক্রান্ত কার্যক্রম শেষে আদালতে পাঠানো হয়েছে৷

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘গত দুই দিনে হবিগঞ্জ শহর ও সদর উপজেলার বিভিন্ন জায়গায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মঙ্গলবার সকালে শহরের শংকরের মুখ এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাসংক্রান্ত কার্যক্রম শেষে আদালতে পাঠানো হয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad