আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসে সিলেট কমার্স কলেজের বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসে সিলেট কমার্স কলেজের বর্ণাঢ্য র‍্যালি

প্রথম ডেস্ক

১১/১১/২০২৬ ১৩:০০:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, আপ্যায়ন ও ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট নগরীর মিরের ময়দানে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের অনুমোদিত সিলেট বিভাগীয় ভেন্যুতে সিলেট কমার্স কলেজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে সিলেট কমার্স কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক, ব্যাংকার, পেশাজীবী ও বিশিষ্টজনেরা অংশ নেন।

সকালে সিলেট কমার্স কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। এতে সিলেট কমার্স কলেজ, মুহিবুর রহমান একাডেমি, শাহজালাল সরকারি কলেজ, মনতলা হবিগঞ্জ, সরকারি মদন মোহন কলেজ, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমিন হোসাইন অ্যান্ড কোম্পানির (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) ফেলো শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ফেস্টুনে হিসাববিজ্ঞান দিবসের তাৎপর্য এবং ব্যবসায় শিক্ষার প্রসারসংক্রান্ত বিভিন্ন স্লোগান স্থান পায়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্বাগত বক্তব্য দেন সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল ওয়াদুদ। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান, আমিন হোসাইন অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা অংশীদার তোফাজ্জল হোসেন বাবুল এফসিএ, দক্ষিণ সুরমা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মঈনুল হক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন অধ্যাপক মো. শামসুল আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচালক আব্দুল কাদের জিলানী এবং বৃন্দাবন সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মকবুল আলী।

এ ছাড়া বক্তব্য দেন সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল হক, সরকারি এমসি একাডেমির প্রভাষক মো. আলাল মিয়া, দি এইডেড হাই স্কুল সিলেটের সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ, ওয়েস্ট পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মঞ্জুর-উল-মা-আবুদ, পূবালী ব্যাংকের ওসমানী মেডিকেল উপশাখার ইনচার্জ হাফিজুর রহমান হিপু, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক অপূর্ব বৈদ্য, সরকারি মদন মোহন কলেজের প্রভাষক আব্দুল জলিল সোহেল, শাহীন আহমদ, মোহাম্মদ আব্দুর রব ও দেওয়ান আসকির আলী, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জুয়েল মিয়া এবং মুহিবুর রহমান একাডেমির শিক্ষক মো. রাসেল মিয়া।

সিলেট কমার্স কলেজের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শাহিমা খানম হেপী, অসীম কুমার রায় ও সাম্মিনা জান্নাত চৌধুরী এবং প্রভাষক পরশ মনি দেব, সজীব দত্ত, নাহিদ আহমদ ও মো. তারেকুল ইসলাম।

বক্তারা বলেন, পেশাগত দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হিসাববিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে হিসাববিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad