সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি ও এক ছাত্রলীগ নেতার বাসায় হামলা

সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি ও এক ছাত্রলীগ নেতার বাসায় হামলা

প্রথম সিলেট প্রতিবেদন

১১/১১/২০২৬ ১৬:১৩:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার বাসায় একই রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে নগরের টিলাগড় ও মেজরটিলা এলাকায় সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায় এসব হামলা চালানো হয়। এর মধ্যে রনজিত সরকারের বাসায় অগ্নিসংযোগের অভিযোগ করেছে তাঁর পরিবার।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রনজিত সরকার ও নাজমুল ইসলাম আত্মগোপনে রয়েছেন। তবে তাঁদের পরিবারের সদস্যরা নিজ নিজ বাসায় অবস্থান করছেন।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, রাত ১টার দিকে চার ব্যক্তি রনজিত সরকারের বাসায় প্রবেশ করেন। তাঁদের একজনের মাথায় হেলমেট ও অন্যজনের মুখে মাস্ক ছিল। তাঁরা লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। এ ছাড়া হাতুড়ি দিয়ে কলাপসিবল গেট খোলার চেষ্টা এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বাসায় আগুন দেওয়া হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

অন্যদিকে, কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল যুবক মেজরটিলায় নাজমুল ইসলামের ফ্ল্যাটের দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করেন। এ সময় তাঁরা লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরাও বিকল করেন বলে জানা গেছে।

দুই পরিবারের পক্ষ থেকে এসব হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে কিছুটা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে সরাসরি বাসা পুড়িয়ে দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। একজনের বাসার সামনে টায়ার পোড়ানো হয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad