কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

১৮/০৯/২০২৬ ১৬:৪৫:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমালি বেগম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহতরা হলেন—হাফিজা (১৯), লিপন (২৮), নজির মিয়া (৫৫) ও সিএনজি চালক শুভ চন্দ্র। তাঁদের মধ্যে হাফিজা ও নজির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শ্রীনাথপুর মূল সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন। পরে স্থানীয় বিভু ও তারেকসহ কয়েকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন শুক্রবার প্রথম সিলেটকে জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত দুটি সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

নীরব চাকলাদার/ আর আর/ প্রসি -২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad