সিলেটের ছয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৭ জন প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট জেলার ছয়টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমার প্রক্রিয়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সিলেট-১ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন এবং সকলেই মনোনয়নপত্র দাখিল করেছেন। দাখিলকারীদের মধ্যে রয়েছেন: বিএনপি খন্দকার আব্দুল মুক্তাদির, জামায়াতের মাওলানা হাবীবুর রহমান, এনসিপির এহতেশাম হক, সিপিবি আনোয়ার হোসেন সুমন, বাস (মার্কসবাদী) সঞ্জয় দাস, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া, গণঅধিকার পরিষদের আকমল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান।
সিলেট-২ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন প্রার্থী, তবে দাখিল করেছেন ৯ জন। তারা হলেন: বিএনপি মনোনীত তাহসীনা রুশদীর লুনা, স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াস, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসীর আলী, গণফোরামের মুজিবুল হক, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, জামায়াতের মো. আব্দুল হান্নান, গণ অধিকার পরিষদের জামান আহমদ সিদ্দিকী, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আমীর উদ্দিন ও স্বতন্ত্র মোহাম্মদ আব্দুস শহিদ।
সিলেট-৩ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১১ জন প্রার্থী, শেষ পর্যন্ত দাখিল করেছেন ৯ জন। দাখিলকারীদের মধ্যে রয়েছেন: বিএনপির এমএ মালিক, জামায়াতের মাওলানা লোকমান আহমদ, এনসিপির নুরুল হুদা জুনেদ, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, খেলাফত মজলিসের দেলওয়ার হোসাইন, ইসলামী আন্দোলনের রেদুয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র মোস্তাকিম রাজা চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মোসলেহ উদ্দিন রাজু ও স্বতন্ত্র মইনুল বাকের।
সিলেট-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৮ জন, জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন: বিএনপি আরিফুল হক চৌধুরী, জামায়াতের জয়নাল আবেদিন, এনসিপির রাশেদ উল আলম, গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম, খেলাফতের আলী হাসান, ইসলামী আন্দোলনের মাওলানা সাঈদ আহমদ ও জাতীয় পার্টির মুজিবুর রহমান।
সিলেট-৫ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৮ জন প্রার্থী, দাখিল করেছেন ৬ জন। দাখিলকারীদের মধ্যে রয়েছেন: বিএনপি সমর্থিত জামিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, জামায়াত ইসলামের হাফিজ মো. আনওয়ার হোসাইন খান, স্বতন্ত্র মামুনুর রশীদ, বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন, খেলাফত মজলিসের মো. আবুল হাসান ও জাতীয় পার্টির সাইফুদ্দিন খালেদ।
সিলেট-৬ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৯ জন প্রার্থী, শেষ পর্যন্ত ৬ জন দাখিল করেছেন। তারা হলেন: বিএনপির এমরান আহমদ চৌধুরী ও ফয়সল আহমদ চৌধুরী, জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, স্বতন্ত্র ফখরুল ইসলাম ও জাতীয় পার্টির মো. আব্দুন নুর।
সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম জানিয়েছেন, মনোনয়ন দাখিল প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনের পরিবেশে কোনো বাধা বা উস্কানি সৃষ্টি হবে না এবং সমস্ত প্রার্থী অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এ রহমান
মন্তব্য করুন: