জৈন্তাপুরে ১৫২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার (২২ ডিসেম্বর) রাতে জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজারের হাজী মহসিন কমপ্লেক্সের নিচ তলার একটি দোকান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল জব্বার (২৮), ফান্দু গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে, জিসান (২০), চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের মৃত কয়ছল মিয়ার ছেলে, মারুফ আহমদ (২৬), গোয়াইনঘাট উপজেলার লাউবিল (জুলাই) গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে।
জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: