ফ্যাসিস্টরা পালিয়েছে, কিন্তু কালো ছায়া এখনো রয়ে গেছে : সিলেটে ডা. শফিকুর রহমান
Led Bottom Ad

সিলেটে ৮ দলীয় জোটের সমাবেশ

ফ্যাসিস্টরা পালিয়েছে, কিন্তু কালো ছায়া এখনো রয়ে গেছে : সিলেটে ডা. শফিকুর রহমান

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/১২/২০২৫ ১৭:৩৩:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আজ শনিবার ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী’র আমীর বলেন, যারা এতদিন ‘নির্বাচন নির্বাচন’ বলে দেশকে অস্থির রেখেছিল, এখন তাদের মুখে ভিন্ন সুর শোনা যাচ্ছে। তিনি দাবি করেন, “ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, তবে ফ্যাসিবাদের কালো ছায়া এখনও দেশ থেকে দূর হয়নি।”

তিনি অভিযোগ করেন, একটি চক্র আগের দিনে চাঁদাবাজি ও নৈরাজ্য করেছে, আরেকটি চক্র এখন দ্বিগুণ উদ্দ্যমে সেই কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের মানুষ এখন অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে লাল কার্ড দেখাতে প্রস্তুত।

দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ সমাবেশে বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল এবং স্বাগত বক্তব্য রাখেন মহানগর আমীর ফখরুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী’র আমীর ড. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল বাসিত, ইসলামী ঐক্যজোটের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাগপা সহসভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।

সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাগপা, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad