সিলেটে বাসা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
Led Bottom Ad

সিলেটে বাসা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/১২/২০২৫ ১৭:৫৫:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার একটি বাসা থেকে রাজু আহমদ (৩০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ইঙ্গুলাল রোডের একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রাজুর বাড়ি নরসিংদীর বাগদি গ্রামে।

ঘটনার পর স্থানীয় কয়েকজন পাপ্পু নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মৃতদেহটি উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad