সিলেটে চাঁদাবাজির অভিযোগে বড়শালা থেকে এক ব্যক্তি গ্রেপ্তার
সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা এলাকা থেকে শাহ আলম ওরফে নুরুল ইসলাম নুরু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বড়শলা নয়াবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার নুরুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানা–পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।’ গ্রেপ্তারের পর নুরুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: